মরণ নেশা ক্রিস্টাল আইস পাউডারসহ নারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

মরণ নেশা ক্রিস্টাল আইস পাউডারসহ নারী আটক

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ২৫ কেজি মরণ নেশা ক্রিস্টাল আইস পাউডার বা এফিড্রিন সিউডোএফিড্রিন পাউডার ও ৬ লিটার পিউরিফাইড এসিড বা হাইড্রোক্লোরিক এসিডসহ শাপলা খাতুন @ সপ্না (২৮) এক নারী আটক হয়েছে।

আটক শাপলা সাতক্ষীরা সদর উপজেলার আখড়া খোলা গ্রামের আখতারুজ্জামানের মেয়ে।

বৃহস্পতিবার (১২ই মার্চ) দিবাগত রাত নয়টার দিকে যশোর মনিহার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা পুলিশের পক্ষ থেকে একপ্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আরো জানানো হয়, যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই অলক কুমার দে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে হেফাজতে নেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *