সাদা রংয়ের যশোরের সেই শিশুকে তারেক রহমানের পক্ষে নতুন ঘর হস্তান্তর 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক : যশোরের আলোচিত সাদা রঙের বা অ্যালবেনিজম রোগে আক্রান্ত অতি ফর্সা রঙের কারণে অধিকার বঞ্চিত সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুতির নতুন ঘর হস্তান্তর করেছেন তারেক রহমান। 

ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সোমবার দুপুর ২টায় যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে অধিকার বঞ্চিত সেই শিশুকে ঘর হস্তান্তর করেন।
ভার্চুয়ালে যুক্ত থেকে তারেক রহমান বলেন, ফ্যামিলি, কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীন মানুষকে শক্তিশালী করা হবে। আগামীতে ফের খাল কাটা কর্মসূচি চালু হবে, পানির কষ্ট দূর করা হবে।

দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এজন্য আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে।

তিনি আরো বলেন, গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। বিএনপি জনগনের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে, দেশকে এগিয়ে নিতে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি একেবারে অবহেলিত মসজিদের ইমাম খতিব সহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ।

 

এদিকে নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বিএনপির চেয়ারপার্সনসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একইভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, অতি ফর্সা রঙ নিয়ে জন্মগ্রহণের কারণে যশোরের সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের আফিয়াকে পিতৃ পরিচয় দিতে অস্বীকৃতি জানায় তার পিতা মোজাফফর মোল্লা। একই সাথে তার মাকে তালাক প্রদান করেন। সেই সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি লন্ডনে থাকাকালীন সময়ে তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। সেই সময় তিনি আফিয়ার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *