এ সময়ে তিনি আরো বলেন, গণভোট সম্পর্কে সাধারণ মানুষ এখনো কিছুই জানে না। আজকে এটা আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন যাত্রার পর সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষ অবগত হবে। আশা করি হাঁ এর পক্ষে ভোট দিবে। মানুষ এখন পরিবর্তন চাই। তাই পরিবর্তন হতে হলে অবশ্যই তাকে হা এর পক্ষে ভোট দিতে হবে। তা না হলে এ রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা পরিবর্তন হওয়া সম্ভব নয়।
এর আগে তিনি যশোর জেলা প্রশাসকের সামনে গণভোটের ক্যাম্পেইনে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে গণভোটের উদ্বোধন করেন। পরে নিজেই ব্যালোট গ্রহণ করেন এবং গোপন বুথে প্রবেশ করে হাঁ এর পক্ষে ভোট প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খান মাসুম বিল্লাহ,পৌর প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য উপদেষ্টা শারমীন এস. মুর্শিদ একজন মানবাধিকার কর্মী। যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নারী ও শিশু অধিকার, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। যার মধ্যে রয়েছে নারী-শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।