অনলাইন ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর পেটে থেকে উদ্ধার করা হয়েছে ৯৩৩ গ্রাম ওজনের ৮টি সোনার বার। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, স্বর্ণসহ আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের ও পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।