যাত্রীর পেটে ৮টি সোনার বার

নিউজটি শেয়ার লাইক দিন
 অনলাইন ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর পেটে থেকে উদ্ধার করা হয়েছে ৯৩৩ গ্রাম ওজনের ৮টি সোনার বার। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
সোমবার রাত ১০টার দিকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে আসা মোহাম্মদ মোরশেদ নামের এক যাত্রীর কাছ থেকে এনএসআই টিম সোনার বারগুলো উদ্ধার করে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, স্বর্ণসহ আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের ও পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *