চাকসু নির্বাচনে ‘ইমারজেন্সি রেসপন্স টিম’চায় শিবির প্যানেল

নিউজটি শেয়ার লাইক দিন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন আগামী ১৫ অক্টোবর৷ নির্বাচনী প্রচারণার শেষদিন আজ ।

চাকসু নির্বাচনে অভিযোগ নিষ্পত্তির জন্য ‘ইমারজেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবিসহ নানা অভিযোগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল।

সোমবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিবির সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী সাজ্জাত হোছন মুন্নার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী সাঈদ বিন হাবিব।

লিখিত বক্তব্য সাঈদ বিন হাবিব ৪টি বিষয়ের উপর গুরত্ব দেন৷ বিষয়গুলো হলো- অনলাইনে মিথ্যা তথ্য, বিভ্রান্তি ও বুলিং মোকাবেলায় প্রশাসনের নিষ্ক্রিয়তা; আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং এবিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা; নির্বাচনের দিন অভিযোগ নিষ্পত্তির জন্য জরুরি রেসপন্স টিম গঠন করা এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহজ ও নিখুঁত ভোট ব্যবস্থা নিশ্চিত করা।

সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তার বক্তব্যে বলেন, “চাকসু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন এখনো অনেক বিষয় স্পষ্ট করেনি। এছাড়া প্রতিনিয়ত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। কিন্তু চাকসু নির্বাচন কমিশন এবিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না। দীর্ঘ ৩৬ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের অনেক বিষয় আমাদের কাছে অস্পষ্ট। আশা করছি, নির্বাচন কমিশন এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবেন। এছাড়া দৃষ্টিপ্রতিন্ধী শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই আমাদের অবহিত করতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা আমাদের যোগ্য মনে করলে নির্বাচিত করবেন। অন্য প্যানেলের প্রার্থীরা জিতলেও আমাদের আপসোস নেই। যেই নির্বাচিত হউক না কেনো আমরা সবাই জিতে যাব।” এসময় প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। নির্বাচন কেন্দ্রীয় এবং হল সংসদে সর্বমোট প্রার্থী হয়েছেন ৯০৮ জন। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন এবং হল সংসদে অংশ নিচ্ছেন ৪৯৩ জন। নির্বাচন কমিশনের তথ্য মতে, চাকসু নির্বাচনে ভোটদানে অংশ নিবেন ২৭ হাজার ৫১৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *