পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে যশোরে জামায়াতে ইসলামী’র মানববন্ধন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বেলা ১২টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে জেলার আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো অপরাধ বা জালিয়াতির সুযোগ থাকবে না। আগামী নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি।

তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য জুলাই সনদ বাস্তবায়নই হলো জাতির মুক্তির একমাত্র পথ। ভবিষ্যতে যাতে দেশে আর কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হতে না পারে,সে জন্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি করা হয়। জনগণের অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভবিষ্যৎ সরকার নির্ধারণ করবে এটাই আমাদের লক্ষ্য।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, যশোর ৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদের,যশোর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক,জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক,সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম,আবুল হাশিম রেজা ও অফিস সেক্রেটারি নুর ই আলা নুর মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *