নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে মাছের ঘেরের মাছ চুরির অভিযোগে নসিব হোসেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে অভয়নগর উপজেলার ৮নং সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা স্কুলের পাশে মুক্তারের মাছের ঘেরের পাড়ে তাকে তাড়িয়ে ধরে হত্যাকা করা হয়। সে বাগেরহাট চিতলমারী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে অভয়নগর সিদ্ধিপাশা এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করে মাছের ব্যবসা করতো।
বৃহস্পতিবার সকালে অভয়নগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মৃত্যু দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এই ঘটনায় মাছের ঘের মালিক তারাপদ, গোবিন্দ, প্রবীর ও উত্তমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের ‘খ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজিবুল ইসলাম।
স্থানীয়রা জানান, নিহত নসীব হোসেন দীর্ঘদিন ধরে সিদ্ধিবাসা এলাকায় তার শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকতেন। সে এখানে থেকে কখনো মাছের ব্যবসা, আবার কখনো অন্যের ক্ষেত খামারে কাজ করতেন। আবার কখনো কখনো অন্যের মাছের ঘেরে দৈনিক মজুরিতে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে জানতে পারি তারাপদের ঘেরের মাছ চুরির অপরাধে তাকে হত্যা করে মৃত্যু দেহটি আরেকজনের মাছের ঘেরের পাড়ে ফেলে রেখে গিয়েছে। স্থানীয়রা সকালে পুলিশকে খবর দিলে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এই ঘটনায় মাছের ঘের মালিক তারাপদ, উত্তম, প্রবীর ও গোবিন্দ নামে চার সহোদরকে আটক করেছে।
বিষয়টি নিয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কারা কি কারনে তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষ হত্যাকাণ্ডের কারণ বলা যাবে বলে জানান এ কর্মকর্তা।