জাল টাকা তৈরির কারখানা, আটক ২

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:রাজধানীর ধানমন্ডি এলাকায় জালটাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। কারখানা থেকে বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ জালটাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র‌্যাব। কারখানার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, জালটাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *