কেন্দ্রের অবহেলায় ৪৮ শিক্ষার্থী ফেল, শিক্ষা বোর্ডের বিচক্ষণাতায় পেল জিপিএ-৫

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এক কেন্দ্র সচিবের ভুলে ৪৮ জন শিক্ষার্থীর ফলাফলের দেখানো হয় অকৃতকার্য। 

গত বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশের পর দেখা যায়, পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পাঁচটি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সব পরীক্ষার্থী রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছে।

শিক্ষা বোর্ডের বিচক্ষণতায় তিন দিনের উদ্বেগ-উৎকণ্ঠার পর অবশেষে গতকাল রবিবার তাদের ফলাফল সংশোধন করা হয়। সংশোধিত ফলে সবাই উত্তীর্ণ হয়।

এই শিক্ষার্থীদেরই একজন ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের ছাত্র মিয়ারাজ ইসলাম। ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ-৫ ও একটিতে ‘এ’ গ্রেড পেলেও রসায়নে অকৃতকার্য হওয়ায় তার মোট ফলাফল অসম্পূর্ণ আসে। এমন অপ্রত্যাশিত ফলাফলে মিয়ারাজ ও তার পরিবারের সদস্যদের খাওয়া-ঘুম বন্ধ হয়ে গিয়েছিল। তবে তিন দিনের উদ্বেগ শেষে রোববার সংশোধিত ফলাফলে কাঙ্ক্ষিত জিপিএ-৫ পাওয়ায় তাদের বাড়িতে এখন খুশির বন্যা বইছে।

যেভাবে ঘটনার সূত্রপাত ও সমাধান: পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এবার ছয়টি বিদ্যালয়ের মোট ৩২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল ৪৮ জন। ফল প্রকাশের পর দেখা যায়, বিজ্ঞান বিভাগের সবাই রসায়ন বিষয়ে ফেল করেছে। বিষয়টি সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষকদের নজরে এলে তারা কেন্দ্রসচিবের সঙ্গে যোগাযোগ করেন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করেছিলেন শিক্ষক মো. খানজাহান আলী। আমরা বিচক্ষণতার সাথে পর্যালোচনা করে দেখতে পায় তার অবহেলার কারণেই এ এসব শিক্ষার্থীদের রসায়নের ব্যবহারিক পরীক্ষার নাম্বার বোর্ডের অনলাইনে পাঠানো হয়নি। ওইসব শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল অকৃতকার্য আসার পর তিনি ফল সংশোধনের জন্য বোর্ডে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড রোববার ৪৮ জন পরীক্ষার্থীর ফলাফল সংশোধন করে দেখা যায় তারা সবাই পাশ করেছে। এটি কেন্দ্র সচিবের ভুল এবং এই অবহেলার কারণেই হয়েছে। আগামীতে ওই কেন্দ্রটি বন্ধ করে দেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *