দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মণিরামপুর পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক রাজু ও হেলপার এরফান। তারা দুজন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছবোঝাই ট্রাক মণিরামপুর বাজারের পাম্পের সামনে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও হেলপার নিহত হন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *