নির্মানাধীন ভবন ধ্বসে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ‘বিল্ডিং ফর ফিউচার’ নামে ৯ তলা নির্মানাধীন ভবনের ৬ তলা ধ্বসে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বাসিন্দা। ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম কুষ্টিয়ার বাসিন্দা। সে দিনাজপুর এলাকার বাসিন্দা। শ্রমিক নুরুল ইসলাম (৪৫), সে দিনাজপুরের চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর এলাকার মৃত : রমজানের ছেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে যশোর খোড়কি সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিল এর ‘বিল্ডিং ফর ফিউচার’ নামে ৯ তলা নির্মানাধীন ভবনের ৬ তলা ধসে তাদের  মৃত্যু হয়।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/07/612025135735.jpg
                  চিহ্নিত বেলকনি ধ্বসে নিচে পড়েন নিহতারা

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে যশোর খোড়কি  এলাকায় ‘বিল্ডিং ফর ফিউচার’ নামে ৯ তলা নির্মানাধীন ভবনের ৬ তলায় তারা কাজ করছিল। হঠাৎ করে তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন জড়ো হয়ে দেখতে পায় ভবন ধ্বসে তারা নিচে পড়ে গুরুতর আহত হয়েছে। সাথে সাথে তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত্যু ঘোষণা করেন।

মুজিবর রহমান নামে এক মিস্ত্রী জানান, ৯ তলা ভবনের ছয়তলা ভবনের ব্যালকনি ভিজিট করছিল দুই ইঞ্জিনিয়ার ও এক মিস্ত্রি। এখানে যাওয়ার সাথে সাথেই ব্যালকনি ধ্বসে তারা নিচে পড়ে যায়। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

 

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল হাসনাত বলেন,  কাজ করার সময়ে ভবনের কার্নিশ ভেঙে পড়ে তারা গুরুতর আহত হয়। আসপাশের লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেন কর্তব্যরত ডাক্তার তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যু ঘোষণা করেন। তবে ভবন কর্তৃপক্ষের কোন ধরনের গাফিলতি ও অনিয়ম আছে কিনা? এ বিষয়ে তদন্ত করে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *