মনিরামপুরে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান গ্রেফতার 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের মনিরামপুরে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুই চেয়ারম্যান গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মনিরামপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন,মনিরামপুর রোহিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন। তার বিরুদ্ধে  বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনকারীদের নিপীড়ন নির্যাতনের দুইটা মামলা রয়েছে।

অন্যদিকে অভিযান চালিয়ে মনিরামপুর ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেন পুলিশ। তার বিরুদ্ধে ও দুইটা মামলা রয়েছে।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/06/IMG-20250604-WA0001.jpg

বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতনের মামলা ছিল। কয়েক মাস ধরে তারা বিভিন্ন স্থান আত্মগোপনে ছিল। গতকাল মঙ্গলবার দুপুর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত উপজেলা বিভিন্ন স্থান অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদেরকে আদালত হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *