হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ-মিছিল

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লবের নায়ক নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

সোমবার (৫ই মে) বিকেল চারটায় যশোর দলাটানা থেকে চিত্রা মোড় ও চিত্রা মোড় থেকে সিভিল কোর্টের মোড় পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করেন জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

এসময়ে মিছিল উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার যুগ্ম আহ্বায়ক বিএম আকাশ,শাহেদ মোহাম্মদ রিজভী, হাবিব আহমেদ শান, মোঃ মেহেদী হাসান,সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অন্তরা, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, যুগ্ম সদস্য সচিব সাগর আহমেদ রিদয়, জান্নাতুল অন্যান্য, সদস্য জিএম মুন্না, হাবিবুর,ফায়েজ আহমেদ,অনিক, রিয়াদ,ইমন হোসেন রিদয় সহ উপজেলার কমিটির নেতৃবৃন্দ।
বিএম আকাশ তার বক্তব্যে বলেন ভারতের প্রেসক্রিপশন নিয়ে কোনো দল এই দেশে আর রাজনীতি করতে পারবে না । জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে! শুধু মাত্র নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *