নানা অপরাধ সিন্ডিকেটের মূল হোতা অভয়নগর বিএনপি’র নেতা আসাদুজ্জামান জনি
বিশেষ প্রতিনিধি: যশোরের শিল্প ও বণিজ্য শহর নওয়াপাড়া সড়ক, রেল ও নৌ যোগাযোগ থাকায় সার, কয়লা, রড, সিমেন্টসহ নানা পণ্যের রমরমা কারবারের স্থান এটি ।
গড়ে উঠেছে নানা ধরনের শ্রম-করখানাও । প্রতিদিন শত শত কোটি টাকার ব্যবসা এখানে। সেই ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ শাসন আমলে গড়ে উঠেছিল কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট। এইসব শক্তিশালী সিন্ডিকেটর নেতৃত্বে ছিল পতিত সরকারের নেতারা।
গত ৫ আগস্ট শেখ হসিনা সরকারের পতনের পরই দৃশ্যপট পাল্টে যায়। নওয়াপাড়ার ব্যবসা-বাণিজ্যের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনক সম্পাদক আসাদুজ্জামান জনি। সব কিছুর দখল নিতে তার দৌরাত্ম্যে যশেরের নওয়াপাড়ার ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েন। এ নেতা একের পর এক দখল করে নেয় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। তার পালিত সন্ত্রাসীদের চাঁদা না দিলে ব্যবসা করা দায়। সন্ত্রাসী বাহিনীর সদস্যরা মোটরসাইকেল নিয়ে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মহড়া দিয়ে অভয়নগর জুড়ে আতঙ্ক সষ্টি করছে। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী লালন, মাদক সিন্ডিকেট পরিচালনা, চোরাচালানের অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় বিব্রত অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা জনির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্বের শরণাপন্ন হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনও নানা কর্মসূচি পালন করে চাদাবাজ, দখলদারদের শান্তি দাবি করেছেন । যৌথবাহিনী জনিকে আটক করতে এক দফা অভিযান ও চালায়। কিন্তু সূচাতুর জনি অভিযানের আচ পেয়ে আগেই শটকে পড়ে।
এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আসাদুজ্জামান জনির বিরুদ্ধে স্বাস্থিমূলক ব্যবস্থা গ্রহণ করে পদ ও রাজনীতি কর্মকাণ্ড স্থগিত করে যশোর জেলা বিএনপি। এরপর আরও বেপরোয়া হয়ে উঠে জনি। পদ পদবী স্থাপিত হলেও তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেমে নেই। জনি তার অনুসারী সন্ত্রাসীদের নিয়ে ব্যাপক তৎপরতা চালিয়ে যচ্ছে। জনির এমন কর্মকাণ্ডে অভয়নগর উপজেলা ও শিল্পনগরী নোয়াপাড়া অভয়নগর পৌর বিএনপি বিব্রত হলেও জেলা থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
জনির বিরুদ্ধে যত অভিযোগ
বিএনপির ভাইস-চেয়ারম্যান রহমান, কেন্দ্রীয় ও যশোর জেলা কমিটির কাছে দলের নওয়াপাড়া পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্সামান জনির বিরুদ্ধে বিস্তর অভিযোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিএনপি সমর্থক ব্যবসায়ী ইসরাইলের কাদিরপাড়া গ্রামের বাড়ি জোর করে দখল, লুট ও অগ্নিসংযোগ, শহরের ভালতলায় ব্রাইট ঘাট জোর করে দখল, ওই সময়ে ঘাটের শ্রমিক সরদার জাকির ও শ্রমিক উজ্জ্বল মাসুদের বাড়ির গরু ধরে নিয়ে বাজারে বিক্রি করে দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, মাইলপোস্ট এলাকা থেকে ঠিকাদার নওশাদের এক ট্রাক পাথর লুটে নিয়ে বিক্রি করে দেয় জনির লোকজন। এরপর দিন চাকলাদার ঘাট দখল এবং ৬০টি মোটর লুট ও মেহগনি গাছ লুট করা হয়। ৯ আগস্ট নওয়াপাড়া বাজারের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভপতি মৃত সিরাজুল ইসলাম খোকনের বাড়ির জমি দল করে নেয় জনির লেকজন । শহরের ১ নম্বর ওয়ার্ডের আলীপুব এলাকার আওয়ামী লীগ ক্যাডার নজরুল খানকে টাকার বিনিময়ে অফিস প্রতিষ্ঠিত করে দেন জনি।
অভিযোগ রয়েছে, পাচ লাখ টাকা চুক্তিতে জনি নওয়াশপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডলকে পুনর্বাসত করতে আসেন ১৯ আগস্ট । পতিত সবকারের দোসর ফাল্গুন কে দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করেন । তখন ইমরান হোসেন নামের এক শ্রমিককে জখম করে জনির লোকজন । ১৭ সেন্টেম্বর চেঙ্গুটিয়া মোসলেম সরদারের মালিকানাধীন “রাজধানী ঘাট দখল করে জনির লোকজন ।
সম্প্রতি উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ খালিদ মামুনের পার্টনার হয়ে চেঙ্গুটিয়া এলাকায় সাধারণ ব্যবসায়ীদের হুমকি দিয়ে বালির ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছে। শাহা খালিদ মামুন অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গারের ভাই।
মাদক বাবসায় জড়িত জনি : অভয়নগর উপজেলার বিভিন ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর এলাকায় মাদকের বিস্তার বেড়েছে। হাত বাড়লেই মিলছে ইয়াবা. ফেনসিডিল. গাজা, দেশি বিদেশি মদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য । আর এসব মাদকের সিন্ডিকেট পুরাটাই নিয়ন্ত্রণ করছে বিএনপি নেতা আসাদুজ্জামান জনি । তার নেতৃত্বে নওয়াপাড়া পৌর এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের গুরুতৃপর্ণ স্থানে মাদক বাবসা প্রচালিত হয়ে থাকে । এ ছাড়াও রাজঘাট জাফরপুর মাধামিক বিদ্যালয় সংপগ্ন রেল ক্রসিং, গাজীপুর বাজার, মাইলপোস্ট, তালতলা রেলস্টেশন এলাকা, একতারপুর বাজার, গ্রামতলা খযিশাড়া মোড়, শুয়াখোলা ডিএন মোড়, শাহী মোড়, প্রফেসবপাড়া, স্বাধীনতা চতৃর, গরুহাটা , বেঙ্গল রেলগেট , বুইকারা ড্রাইভারপাড়া, বৌবাজার, মিনি বাজার, কলাতলা স্কুল এলাকা , ভাঙ্গাগেটে পৌর ট্রাক টার্মিনাল, আমডাঙ্গা ও চেঙ্গুটিয়া বাজরসহু পৌর এলাকায় নওয়াপাড়া নৌবন্দরের বিভিন্ন ঘাটে মাদকদ্রব্য সেবন ও বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে । মাদককারবারিরা জনিকে মাসে মাসোহারা দিয়েই মাদকের ব্যবসা করছে । আর আইনশৃঙ্খলা বাহুনাকে মাসিক টাকার বিনিময়ে ম্যানেজ করছে জনি এ মন অভিযোগও রয়েছে দীর্ঘদিন ধরে।
জনি নিজেও মাদকাসক্ত : বিএনপি নেতা আসাদুজ্জজামান নিজেই মাদকাসক্ত। প্রতিদিন ইয়াবা-ফেনসিডিল ছাড়া তার দিন শুক হয় না । সাথে থাকা সাগঙ্গপাঙ্গরাও নেশায় আসক্ত থাকে সবসময়। স্থানীয়রা জানিয়েছেন, সারারাত জনির নওয়াপাড়া অফিস এবং তার মালিকাধীন নওয়াপাড়ায় অবস্থিত কনা ইকো পার্কে বসে নেশায় বুঁদ হয়ে থাকে জনি।
জনির দৌরাআ্ : অভয়নগর থনায় গত বছরের ১৫ অক্টোবরে একটি লিখিত এজাহার দেন সরকার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদ সরকার । এতে বলা হয়, আগের দিন রাত ১০টাব দিকে আসাদুজ্জামান জনির নেতৃতে ২০ থেকে ২৫ জনের একটি দল হানা দেয় সবকার গ্রুপের কার্যলয়ে । তারা বাকিতে তিন ট্রাক কয়লা দেওয়ার জন্য চাপাচাপি করতে থাকে । রাজি না হওয়ায় সাইদ সবকরের ওপর চড়াও হয় তারা ।
তাকে মারধর ছাড়াও তার ক্যাশ বাক্সে রক্ষিত নগদ প্রায় পাচ লাখ টাকা ছিনিয়ে নেয়। সাইদ সরকার এই বিষয়ে পুলিশ ছাড়াও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপি নেতাদের কাছে লিখিত অভিযোগ দেন। থানার তৎকালীন ওসি এস এম আকিকল ইসলাম এই ব্যাপারে বাবস্থা নেওয়ার জন্য উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামকে দায়িত্ব দেন। কিন্তু জনির বিরুদ্ধে এখনো কোলো ব্যবন্থ’ নেওয়া হয়নি ।
বিএনপি নেতাদের ভাষ্য : বিএনপি নেতারা আসাদুজ্জামান জনির বিকদ্ধে উত্থাপিত অভিযোগগুলো আমলে নিলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে না।
নওয়াপাড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা বলেন, আপনারা নওয়াপাড়া সরেজমিন অনুসন্ধান করে দেখেন। ৫ই আগস্টের পর এখানে অনেক কিছুই হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে বহু অভিযোগ দেওয়া হয়েছে। কোন কাজ হয়নি । তাই এনিয়ে আর কিছু বলতে চাই না।
অভয়নগর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু বলেন, জনির বিরুদ্ধে বহিষ্কারের সুপরিশ করা হয়েছে জেলা কমিটির কাছে। তাতে কোনো কাজ না হওয়ায় দলের গুতপূর্ণ কেন্দ্রীয় নেতাদের কাছে আর্জি করা হয়েছে ।
অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান ও সাধাবণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মোল্লা সহ, চাঁদাবাজ ও দখলবাজে অভিযুক্ত আসাদুজ্জামান জনি ও তার সহযোগীদের বিরুদ্ধে বাবস্থা গ্রহণে আবেদন করবেন দলের ভাকপ্রান্ত চেয়াবম্যান তাবেক রহমানের কাছে।
এ বিষিয়ে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন – নওয়াপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ডের নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় তার সদস্যপদ স্থাপিত করা হয়েছে। বর্তমনে দলের সাথে তার কোন সম্পর্ক নেই। তাই সে যদি কোন অপরাধ কর্মকাণ্ড করে থাকে তাহলে দল তার দায়ভার বহন করবে না।
বিষয়টি নিয়ে আসাদুল্জামান জনির মুঠোফোনে কয়েক দফায় সংযোগ দিয়েও তাকে পাওয়া যায় নি।