দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার: দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রনি শেখ (২১) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর জেলার ফতেপুর দাইতলা ব্রিজের পূর্ব পার্শ্বে যশোর টু নড়াইল মহাসড়কের উপর যশোর গামী নড়াইল এক্সপ্রেস পরিবহনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
সে মাদারীপুর জেলার সদর উপজেলার কুমড়াখালী পেয়ারপুর এলাকার দেলোয়ার শেখের ছেলে ।
বিষয়টি নিশ্চিত করে যশোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আসলাম হোসেন বলেন, ইয়াবাসহ আটক রনি চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আজ রাত ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর টু নড়াইল সড়কের দাইতলা এলাকায় নড়াইল এক্সপ্রেসের একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরেকটি মামলা দেয়ার প্রক্রিয়া চলছে। রাতেই তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।