নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় স্বামী রোকন ওরফে রাকিবের দায়ের কোপে দ্বিতীয় স্ত্রী রিক্তা (৪০) নামে এক নারী খুন হয়েছে।
বুধবার (৯ই এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলার চৌগাছা উপজেলার যশোরের চৌগাছা উপজেলার মশ্যমপুর (ঢেকিপোতা) গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রিক্তার উপজেলার ৫ নম্বর মশ্যমপুর, ঢেকিপোতা গ্রামের রোকন ওরফে রাকিবের দ্বিতীয় স্ত্রী। ছয় মাস আগে রিক্তা ও রোকনের বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রোকন প্রথম স্ত্রী বিলকিসসহ একসঙ্গে বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রেগলো জানা যায়, বুধবার সকালে রোকনের প্রথম স্ত্রী বিলকিস বাজারে বাজার করতে যান। এসময়ে স্বামী রোকন বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ করে রোকনের বাড়িতে গোলযোগ শোনা যায়। আশপাশের লোকজন বাড়িতে গিয়ে দেখতে পায় তার দ্বিতীয় স্ত্রী রিক্তার গলাকাটা মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে। ঘটনার পর থেকেই ওই নারীর স্বামী রোকন পলাতক রয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই নারীকে গলায় ও বুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত স্বামী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে।