১০ বছর আগের বাংলাদেশ আর আজকের মধ্যে বিরাট ব্যবধান: প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:দশ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দশ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে বিরাট ব্যবধান। মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে। ক্রয়ক্ষমতা বেড়েছে। এদেশের মানুষ ভালো-কিছুর স্বপ্ন দেখা ভুলেই গিয়েছিল। মানুষ আজ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে উন্নত জীবনের। স্বপ্ন দেখে সুন্দরভাবে বাঁচার। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *