ইব্রার মূর্তি ভেঙেই দিল দুর্বৃত্তরা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: সুইডেনে নিজ শহর মালমোতে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচের স্ট্যাচুর পায়ের অংশ কেটে মাটিতে ফেলে দিয়েছে আক্রমণকারীরা। ব্যাপারটি নিশ্চিত করেছে সুইডিশ পুলিশ। মালমোতে পেশাদারি ফুটবল ক্যারিয়ার শুরু করা ইব্রা প্রতিদ্বন্দ্বী ক্লাব হ্যাম্মারবিতে মূলত বিনিয়োগ করার পরই তার ওপর একদল উগ্র সমর্থক চোটে যায়। আর এরপর থেকেই এই মূর্তিটির ওপর কয়েকদফা হামলা হলো।
গত নভেম্বরে হ্যাম্মারবিতে বিনিয়োগ করেন ইব্রা। এরপরের দিনই দুর্বৃত্তরা আগুন ও রঙ দিয়ে বাজেভাবে এঁকে প্রতিবাদ করে। পরে ডিসেম্বরে মূর্তিটির নাক কেটে দেওয়া হয়। আর সর্বশেষ কর্তৃপক্ষ চারপাশে বেড়া দিয়ে রাখলেও আক্রমণকারীরা করাত দিয়ে পা কেটে মূর্তিটি ফেলে দেয়।

স্থানীয় পুলিশ এ বিষয় জানায়, ‘ইতোমধ্যে ভাঙচুরের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *