অশ্লীল পুতুল ডান্সে বন্ধ হলো সাগরদাঁড়ির যাত্রা প্যান্ডেল

নিউজটি শেয়ার লাইক দিন

অশ্লীল পুতুল ডান্সে বন্ধ হলো সাগরদাঁড়ির যাত্রা প্যান্ডেল

নিজস্ব প্রতিবেদক: অশ্লীল পুতুল ড্যান্সের কারণে বন্ধ কর হলো কেশবপুর মধুমেলায় যাত্রা প্যান্ডেলে যাত্রাপালা।

শুরু করার আগে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি যাত্রা প্যান্ডেলে কোনো ধরনের নৃত্য প্রদর্শনের বিষয়ে যাত্রা কমিটিকে নির্দেশ দেন। পরে, তিনি মাইকে ঘোষণা করেন যে প্রদর্শিত নৃত্যের অঙ্গভঙ্গি শোভনীয় নয় এবং তা যাত্রা প্যান্ডেলের পরিবেশের সঙ্গে মানানসই নয়।

২৫ জানুয়ারি থাক একটার দিকে এ নির্দেশনা দেন।

এরপর কেশবপুর সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে যাত্রা প্যান্ডেলে উপস্থিত হন। তিনি মাইকে ঘোষণা দেন যে মধু মেলা ২০২৫-এর মিটিংয়ে মেলা কমিটির সদস্যরা অঙ্গীকার করেছিলেন যে যাত্রা প্যান্ডেলে কোনো অশ্লীলতা প্রদর্শিত হবে না। কিন্তু সেই অঙ্গীকার ভঙ্গ হওয়ায় যাত্রাপালা অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

ঘটনার পর টিকিট কাটা দর্শনার্থীরা প্রতিবাদ জানিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে নৃত্য ব্যতীত শুধুমাত্র যাত্রাপালা চালু করা হয়, যা চলমান ছিল।

পরে, রাত ৮:০০ ঘটিকায় যাত্রামঞ্চে অংশগ্রহণকারী নৃত্যশিল্পীরা যাত্রামঞ্চ ত্যাগ করে নিজ নিজ বাসস্থানের দিকে চলে যেতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *