বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ককটেল বিস্ফোরণ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বাস টার্মিনালের সামনে আতঙ্ক তৈরিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে ।

রোববার (২৬ জানুয়ারি) বেলা একটার দিকে বেনাপোল চেকপোস্টের বাস টার্মিনালের সামনে অজ্ঞাত ব্যক্তিরা এককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দিকে কয়েকজন যুবক মুখে মার্কস পরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণের সংবাদ শুনে সাথে সাথে লোকজন চার দিক থেকে গঠনস্থলের আশপাশে জড় হয়। তবে মুখ বাধা থাকায় তাদেরকে কেউ চিনতে পারেনি। স্থানীয়দের ধারণা আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

 

বিষয়টি নিয়ে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনেরর ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম আহমেদ বলেন, যেহেতু এটি ইমিগ্রেশনের বাইরের ব্যাপার। তাই এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। তবে শুনেছি ইমিগ্রেশনের ১০০ গজ দূরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ঘটেছে এ বিষয়ে আমি কিছুই জানিনা বলে জানান কর্মকর্তা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *