define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); পতিতা প্রেমিকাকে কেন্দ্র করে খুন হয় বাসের হেলপার বাপ্পি - novanews24 novanews24 https://www.novanews24.com/

পতিতা প্রেমিকাকে কেন্দ্র করে খুন হয় বাসের হেলপার বাপ্পি

নিউজটি শেয়ার লাইক দিন

পতিতা প্রেমিকাকে কেন্দ্র করে খুন হয় বাসের হেলপার বাপ্পি

স্টাফ রিপোর্টার: যশোরের পতিতা পল্লীর মেয়ে সাদিয়াকে কেন্দ্র করে খুন হয় বাসের হেলপার বাপ্পি। এমনটি জানিয়েছেন যশোরের জেলা গোয়েন্দা (ডিবি )পুলিশের পরিদর্শক মফিজুর রহমান।

তিনি জানান, খুন হওয়া বাপ্পি আরেক বাসের হেলপার বন্ধু রানা’র সাথে যশোর লোহাপট্টি পতিতা পল্লীর সাদিয়া আক্তার পপি সাথে ত্রিভূজ প্রেমের সম্পর্ক ছিলো। গত কয়েক দিন আগে ঐ মেয়েকে কেন্দ্র করে নিহত বাপ্পিও বন্ধু রানার মধ্যে ঝগড়া ও সম্পর্ক খারাপ হয়। তারই জের ধরে ১৬ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে যশের  মনিহার মোড়ের মনির উদ্দিন তেল পাম্পের সামনে পাকা রাস্তার উপর সরদার ট্রাভেলস পরিবহনেরর ঢাকা মেট্রো ব-১৫-৯৭৯৮ এর নাম্বারের বাসের ভিতরে জানালা দিয়ে প্রবেশ করিয়া ঘুমন্ত বাপ্সিকে বন্ধু রানা চাকু দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে এবং হত্যা কাজে ব্যবহৃত চাকু গাড়িতেই ফেলে জানালা দিয়েই পালিয়ে যায়। গ্রেফতার হওয়া রানা যশোর সদর উপজেলার হুগলাডাঙ্গা এলাকার মৃত আরিফুল সরদারের ছেলেও সরদার ট্রেভেলসের হেলপার।  খুন হওয়া বাপ্পি গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ইদ্রিস আলীর ছেলে।

বিষয়টি স্পর্শকাতর হওয়ায় মামলাটি যশোর গোয়েন্দা পুলিশের দায়িত্ব দেন যশোরের পুলিশ সুপার। এরপর মামলার সূত্র ধরে গোয়েন্দা পুলিশের চৌকস অফিসার মফিজুর রহমানের নেতৃত্বে  ওই দিন বিকাল ৫ টার দিকে যশোর-নড়াইল রোডে বাঘারপাড়া ধলগা মোড়ে রব ফিলিং স্টেশন থেকে হেলপার রানা সরদারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের দলটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা হত্যার দায় স্বীকার করেছেন  বলে জানায় গোয়েন্দা পুলিশ।

যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, বাসের হেলপার বাপ্পি হত্যাকান্ডের পর তার বাবা ইদ্রিস আলী কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি স্পর্শকাতর হওয়ায় পুলিশ সুপার মামলাটি তদান্তের ভার দেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের নিকটে। গোয়েন্দা পুলিশের চৌকস অফিসার মফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডটি তদান্ত করে মূল আসামী রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। রোববার দুপুরে রানাকে আদালতে হস্তন্তর করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়ে গোয়েন্দা পুলিশের টিমটি অনুসন্ধান করছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *