নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর লেবুতলা এবং হৈমতপুর ইউনিয়নের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী অসচ্ছল পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৭ই অক্টোবর) বিকালে হৈবতপুর ইউনিয়ন পরিষদে এবং লেবুতলা দক্ষিণপাড়ার ক্লাবে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে হৈবতপুর ইউনিয়ন সভাপতি মাষ্টার আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শহর সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সদর উত্তর থানা আমির অধ্যাপক আব্দুল হক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেবুতলা ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি ইসহাক আলী, ওয়ার্ড সভাপতি মাও. রবিউল ইসলাম, ওয়ার্ড সভাপতি তারিক হাসান, মতিয়ার রহমান, গোলাম সারোয়ার, ডা. কামাল হোসেন, নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোহন ঘোষ এবং রাজকুমার ঘোষ প্রমুখ।