ভোমরা সীমান্তে ১১টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা সীমান্তে ১১টি স্বর্ণের বারসহ জাকির হোসেন (৩১) নামে এক পাচারকারী আটক হয়েছে।
সে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভোমরা লক্ষীদাড়ী গ্রামের আরিজুল মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে।সাতক্ষীরার ভোমরা লক্ষীদাড়ী এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিওপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। পরে তার দেহে তল্লাশী করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করেন। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে।সাতক্ষীরা ভোমরা লক্ষীদাড়ী এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিওপি ক্যাম্পের সদস্যরা জাকিরকে আটক করেন। পরে তার দেহে তল্লাশী করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে ভোমরা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।