সাংবাদিক শ্যামল সরকারসহ ৩২ জনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিউজটি শেয়ার লাইক দিন

কেশবপুর প্রতিনিধি: জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল সরকারসহ ৩২ জন সাংবাদিকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর)  দুপুরে যশোর জেলার কেশবপুর উপজেলার ত্রিমোহনী মোড়ে এ মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুর উপজেলা শাখার সমন্বয়ক মিরাজ বিশ্বাস ও সম্রাট হোসেনের নেতৃত্বে।

মানববন্ধনে এসময় তারা জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল সরকারসহ ৩২ জন সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ইন্ধনদাতা যেসকল ‘দালাল’ সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছিল তার মধ্যে শ্যামল সরকার অন্যতম। তার বিরুদ্ধে আওয়ামী লীগকে মদদ দিয়ে এবং টকশোতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের রক্ত ঝরানোর মতো মানবতাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মানববন্ধনে শ্যামল সরকারসহ জড়িত সকল সাংবাদিকদেরকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *