ভারতে পালানোর সময়ে খুলনার এমপি সালাম মুর্শিদীর পিএস গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: ভারতে পালানোর সময়ে খুলনার দুর্নীতিবাজ সাবেক এমপি সালাম মুর্শিদীর পিএস ও খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্রকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা গ্রেপ্তার করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক,
সোমবার (২৬শে আগস্ট) বিকাল ৩ টা ৪০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সদস্যরা ভোমরা আইসিপি দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করেন।
সে খুলনার দুর্নীতিবাজ সাবেক এমপি সালাম মুর্শিদীর একান্ত সচিব (পিএস) ও খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে খুলনা জেলার রূপসা উপজেলার তিলক এলাকার বাসিন্দা।
উল্লেখ্য সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম মুর্শিদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অর্থ আত্মসাৎ এর মামলা অনুসন্ধান চলমান। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শিদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।