২১টি বালু ৩টি সিমেন্ট দিয়ে চলছে প্ল্যাটফর্মের ১.৬২  কোটি টাকার নমস্কার কাজ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ২১টি বালু ৩টি সিমেন্ট দিয়ে চলছে যশোর নাভারণ রেল স্টেশন প্ল্যাটফর্মের ১.৬২  কোটি টাকা  কাজ।

আর এসব অনিয়ম করে লাখ টাকা ভাগ বাটায়ারা করে নিয়েছে ঠিকাদার, সাব ঠিকাদার ও রেলওয়ের ইঞ্জিনিয়ার।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাটার তিন নম্বর ইট দিয়ে প্ল্যাটফর্মের গাথুনির কাজ চলছে। পাশে নিম্নমানের বালু ও সিমেন্ট দিয়ে ঢালাইয়ের জন্য তৈরি করা হচ্ছে উপাদান। জানতে চাইলে শ্রমিকরা জানান ঠিকাদার আমাদেরকে যেভাবে মালামাল ব্যবহার করতে বলেছে আমরা সেই ভাবে দিচ্ছি। এ সময় কয়টা বালি ও কয়টা সিমেন্ট দেয়া হচ্ছে জানতে চাইলে শ্রমিকরা জানান, ২১ টি বালিতে তিনটে করে সিমেন্ট দেয়া হচ্ছে। ঠিকাদারের ম্যানেজার কামাল তাদেরকে এই নির্দেশনা দিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, ঢাকার মাহির এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এক কোটি ৬২ লাখ টাকা মূল্যে যশোরের নাভারণ স্টেশনের প্ল্যাটফর্মের সংস্কারের কাজ পান। তিনি কাজটি নিজে না করে বেনাপোল নামাজ গ্রামের শামসুল ইসলাম বাবু নামে একজনকে দিয়ে করাচ্ছেন। দ্বিতীয় ঠিকাদার শামসুল ইসলাম বাবু নিজেও কাজটি না করে সেটি সিএন্ডএফ ব্যবসায়ীর সমন্বয়ে কাজটি করছেন শ্রমিক ঠিকাদার কামাল হোসেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2024/08/7262024175411.jpg

স্থানীয় সাহেব আলী জানান, বেশ কিছুদিন ধরে এখানে কাজ চলমান। কাজে ব্যবহার করা হচ্ছে অতি নিম্নমানের বালু ও সিমেন্ট। তাছাড়া সেগুলোও যথা নিয়মে ব্যবহার করা হচ্ছে না। শুধু এই রেলওয়ে স্টেশন নয়। যশোরে সব রেলস্টেশনের কাজই একই রকম। ইঞ্জিনিয়ার ঠিকাদার মিলেমিশে অনিয়ম করে চলেছে।।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

আব্দুল মালেক নামে আরেক ব্যক্তি জানান, রেলওয়ে ইঞ্জিনিয়ারদের কারণে ঠিকাদার কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছে। শুধু নাভারন রেলস্টেশন নয়। ঝিকরগাছা ও যশোর রেলস্টেশনের যেসব কাজ হয়েছে তা বছর ঘুরতে না ঘুরতেই সবই প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে যশোর রেল ইঞ্জিনিয়ারের সামনে দিয়ে যে রাস্তা ও রেলস্টেশনের সামনে দিয়ে যে রাস্তা হয়েছে তা ৬ মাস এখনো হয়নি অথচ রাস্তার পিস উঠে যাচ্ছে। রেলস্টেশনের ইঞ্জিনিয়ারের নারকেল ডগায় যদি এ ধরনের কাজ হয়। তাহলে ইঞ্জিনিয়ারের নাকের ডগার বাইরে কি হতে পারে সেটা সবাই অনুমান করতে পারেন।

বিষয়টি নিয়ে ঠিকাদারের ম্যানেজার কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মূলত সিএন্ডএফ  এর ব্যবসা করি। ঠিকাদার আমার পরিচিত। তাই আমাকে কাজটি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন । অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমের তটস্থ হয়ে যান। পরে বলেন ইটের ভাটা মালিক ভুলক্রমে তিন নম্বর ইট পাঠিয়েছে। তবে এগুলা দিয়ে আর ব্যবহার করা হবে না। অথচ ইটের অধিকাংশ ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। ২১ টা বালুতে তিনটা সিমেন্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা আমার জানা নেই। আমরা শ্রমিকদের এমন ধরনের নির্দেশনা দেয়নি।

বিষয়টি নিয়ে যশোর রেলওয়ের প্রকৌশলী গৌতম বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিভাবে কাজ হচ্ছে  সেটা আমরা ভালো জানি। সাংবাদিকরা তো ইঞ্জিনিয়ার নন। এ বিষয়ে সাংবাদিকদের কোন কথার জবাব দিতে আমি বাধ্য নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *