যশোরে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে মেহের আলী (৪৩) নামে এক কুয়েত প্রবাসী বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

শুক্রবার (৯ই আগস্ট)  রাত সাড়ে ১১ টায় চুড়ামনকাটির বাজিয়াটোলা গ্রামে তার নিজ বাড়ির গেটের সামনে  তাকে গুলি করে হত্যা করা হয়। সে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

নিহতের শ্যালক আলী হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে  ভারতে পালিয়ে যান। এরপর দেশজুড়ে বিএনপি-জামাতের নেতাকর্মী ও ছাত্র-জনতা আনন্দ উল্লাসে রাস্তায় রাস্তায় নেমে এসে আনন্দ উল্লাস করে। কেউ কেউ একে অন্যকে মিষ্টিমুখও করান। কুয়েত প্রবাসী মেহের আলীও ঐদিন এলাকায় মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এতে করে এলাকার আওয়ামী লীগের কিছু কর্মী তার উপর চটে যায়। তাছাড়া গত কয়েক বছর আগে স্থানীয় আওয়ামী লীগের নেতারা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরে নিয়ে যায়। পরে সেখানে দুই লাখ টাকা দিয়ে মুক্তি পান। সেখান থেকে মুক্তি পেয়ে তিনি কুয়েতে চলে যান। গত ২৪শে আগস্ট তিনি দেশে ফেরেন। একপর্যায়ে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে দুর্বৃত্তরা তাকে নিজ গেটের সামনে গুলি করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে মিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রেজওয়ান হোসেন বলেন, রাত বারোটার দিকে নিহত স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধাঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে।  দুর্বোধ্যা তাকে মাথায় গুলি করেন। ফলে প্রচন্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, নিহত মেহের আলী অনেক আগে থেকেই বিএনপি’র একনিষ্ঠ কর্মী ছিলেন। আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের অত্যাচারে দেশ থেকে পালিয়ে কুয়েতে চলে যায়। কিছুদিন আগে সে দেশে ফিরে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপি নেতা কর্মীদের সাথে রাস্তায় নামে। গতকাল রাতে জানতে পারলাম তাকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের সঠিক তদন্ত করে অপরাধীদের সনাক্ত করে তাদের বিচারের দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *