যশোরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্র-জনতা 

নিউজটি শেয়ার লাইক দিন

যশোরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্র-জনতা 

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: নতুন অন্তবর্তী কালীন সরকারের আজ প্রথম দিন।

সড়কে শৃঙ্খলা ফিরাতে গত রবিবার থেকে দেখা যায়নি  ট্রাফিক পুলিশের। ফলে ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থা। যানজট থেকে নাগরিকদের মুক্তি দিতে যশোর শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্র-জনতা।

বুধবার (৭ই আগস্ট) সকাল দশটার সময় যশোর শহরের দড়াটানা, থানার মোড়, চিত্রা মোড় এলাকা ঘুরে দেখা যায় শহরজুড়ে যানজটে নাকাল নগরবাসি। যানজট মুক্ত করতে কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে কাজ করছে সাধারণ জনতাও।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

যশোর সরকারী কলেজের শিক্ষার্থী নাবীর রহমান আকাশ বলেন, দেশে সার্বিক পরিস্থিতিতে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কিন্তু পুলিশ ও ট্রাফিক পুলিশ ভয়ে এখনো রাস্তায় নামেনি। যে কারণে যানজটে নাকাল যশোর শহরবাসী। যানজট মুক্ত করতে আমরা শিক্ষার্থীরা শহরের প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। যতদিন না পর্যন্ত দেশের এই সংকটের সমাধান না হয়,ততদিন পর্যন্ত আমরা নিজ দায়িত্বে আমারা কাজ করে যাব।

মোবাইল ব্যবসায়ী সাইদুর রহমান স্বপন বলেন, আজ থেকে স্কুল কলেজ,সরকারি অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। ফলে শহরে যানজট বেড়েছে। তাই আমার দোকান বন্ধ রেখে আমি নিজেই যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। ট্রাফিক পুলিশ মাঠে  না নামা পর্যন্ত আমি আমার দায়িত্ব থেকে এ কর্তব্য পালন করবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *