বেনাপোলে ৪শ’ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারী গ্রেফতার 

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোলে ৪শ’ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে র‌্যাবের অভিযানে ৪শ’ বোতল ফেনসিডিলসহ বেনাপোল পুটখালী সীমান্তের শীর্ষ মাদক কারবারী সুমন হোসেন গ্রেফতার হয়েছে।

শনিবার(১৩ই জুলাই) সকাল ১০.১৫ টার দিকে র‌্যাব সদস্যরা সুমনের বাড়িতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করেন। সে পুটখালী পশ্চিম পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন শনিবার সন্ধ্যায় এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সুমনের পুটখালী বাড়িতে বিপুল পরিমাণে মাদক দ্রব্য রাখা হয়েছে। সকাল দশটা পনেরো মিনিটের দিকে সেখানে অভিযান চালিয়ে ৪০০ ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। সে যশোর বেনাপোলের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *