যশোরে দু’টি বিদেশি পিস্তলও একটি রিভারবলসহ চরমপন্থীর কমান্ডারসহ গ্রেফতার-২
তরিকুল ইসলাম মিঠু, প্রতিবেদক: যশোরে দুটি বিদেশি পিস্তলও একটি রিভারবলসহ চরমপন্থীর বিভাগীয় কমান্ডার সহ দু’জন গ্রেফতার হয়েছে।
বুধবার (১০ই জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যশোর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) যশোর এর সদস্যরা।
গ্রেফতারকৃতদের মধ্যে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের কমান্ডার ও কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল লতিফ লাট্টু (৬০) ও তার সহযোগী ইদ্রিস মন্ডল (৪৫)। এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশী পিস্তল, একটি রিভলবার, দু’টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-৬ এর সদস্যরা।
আব্দুল লতিফ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার দুব্বাচারা গ্রামের মৃত তেজারত মন্ডলের ছেলে ও ইদ্রিস আলী, একই এলাকার মৃত মঈনুদ্দিন মন্ডলের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন,১০ জুলাই রাত এগারোটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল থেকে কয়েকজন চোরাকারবারি যশোরের দিকে আসছে। এসময় ফোর্স নিয়ে বেনাপোল সড়কের দলুর গেট (রেলগেট) পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করা হয়। এবং সন্দেহভাজন বিভিন্ন গাড়ী চেক করা হয়। রাত ১১:৩০ টার দিকে একটি মোটরসাইকেল চেকিং এর জন্য সিগন্যাল দিলে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে র্যাব সদস্যরা ধাওয়া করে আব্দুল লতিফ লাট্টু (৬০)ও ইদ্রিস মন্ডল (৪৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি করে করে দু’টি বিদেশী পিস্তল, একটি রিভলবার, দু’টি টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।