যশোরে বাসের ধাক্কায় ওষুধ কোম্পানীর প্রতিনিধির গুরুতর আহত 

নিউজটি শেয়ার লাইক দিন
স্টাফ রিপোর্টার: যশোরে বাসের ধাক্কায় নুর আমিন (২৮) নামে এক ওষুধ কোম্পানীর প্রতিনিধির গুরুতর হয়েছে।

শনিবার (৬ই জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে যশোর সদর উপজেলা হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে সিরাজগঞ্জ জেলার উপজেলার তাড়াসৌ উপজেলার আড়ং গায়েন গ্রামের সাদেক আলী ছেলে ও স্কয়ার ওষুধ কোম্পানির যশোর জেলার প্রতিনিধি।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নুর আমিন ও তার সহকর্মী মোস্তফা বেলা বারোটার দিকে মোটরসাইকেল যোগে বাঘারপাড়ায় যাচ্ছিলেন।  দুপুর সাড়ে বারোটার দিকে হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *