যশোরে নির্জনে ক্যাফে: চলছে মাদকসহ নানা অপরাধ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর শহর ও শহরের বাইরের বিভিন্ন স্থানে নির্জন স্থানে ক্যাফে ব্যবসার নামে চলছে মাদক বিকি-কিনি ও নারী ব্যবসা সহ নানা ধরনের অপরাধ।।

এইসব ক্যাফেগুলো নির্জন স্থানে হওয়ায় অপরাধীদের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। দিন কিংবা রাতে অপরাধীরা এসব ক্যাফে গুলোতে অবস্থান করে মাদক ব্যবসা, নারী ব্যবসা, কিলিং মিশন, কিশোর  গ্যাং ও সন্ত্রাসীরা কার্যকলাপ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব ক্যাফে নামে অবৈধ ব্যবসার কেন্দ্রগুলোতে যথাযথ নজরদারী না থাকায় তা অপরাধীদের স্বর্গের রাজ্যে পরিণত হয়েছে।

শুক্রবার বিকেলে যশোরে বহুল আলোচিত কিশোরী গ্যাং এর দলনেতা আফারোজা আক্তার ঋতু ওরফে ক্যাপ্টেন নিশি দুই সহযোগী সহ যশোর মন্ডলগাতির নির্জন স্থানে অবস্থিত এমব্রো নামে একটি ক্যাফে থেকে আট হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় উঠেছে। এ সময়ে ক্যাফের স্টাফ রুমের মধ্য থেকেই আটককৃতদের কাছ থেকে বার্মিজ চাকু ও ২০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। তবে ধর্মতলা এলাকার ক্যাপ্টেন-নিশী সহ দু’জন আটক হলেও  চাঁচড়া রায়পাড়া রেল পুকুরপাড় হিজড়া বাড়ির পাশের (ভ্রাম্যমান মাদক ব্যবসায়ী ও কিশোর গেংয়ের সদস্য) অপূর্ব রহমান সকাল ও খোলাডাঙ্গা পূর্বপাড়ার সাহমান সিদ্দিক লাবিব ও খোলাডাঙ্গা পূর্ব পাড়ার গাজিরবাজার এলাকার সোহেল এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় ।

অভিযোগ উঠেছে শুধু যশোর মন্ডলগাতী পোলেরহাট মন্ডলগাতী এমব্রো ক্যাফেই নয়। যশোর শহরের ও শহরের বাইরের নির্জন স্থানের অধিকাংশ ক্যাফে ব্যবসার আড়ালে চলছে রমরমা মাদক ব্যবসা ও নারী ব্যবসা। এইসব ক্যাফে গুলো ব্যবহার করেই অপরাধীরা কিলিং মিশন থেকে নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। আরো দাবি উঠেছে এইসব ক্যাফে গুলো মালিক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাদক ব্যবসা ও নারীর ব্যবসার সাথে জড়িত। যে কারণে তারা এই নির্জন স্থানগুলোতে ক্যাফের জন্য নির্বাচিত করে ব্যবসা শুরু করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষভাবে ম্যানেজ করে তারা এসব ব্যবসা পরিচালনা করছে।

যশোরের একাধিক সূত্র জানিয়েছে,, যশোর মনির আপুর সড়কের বামবো ক্যাফে, অস্থির ক্যাফে, কাশবন ক্যাফে, স্কাইভিউ ক্যাফে,, বেনাপোল পুটখালী রোডের খড়ি ডাঙ্গায বাম্বু ক্যাফ,

যশোর নড়াইল সড়ক, যশোর খুলনা সড়ক, যশোর ঝিনাইদা সড়ক

একটি ক্যাফেতে তারা খাবার বিক্রির আড়ালে এবার মাদক বিক্রি করছিলো। পুলিশ তাদের ক্যাফের স্টাফ রুমের মধ্য থেকেই আটক করে। এসময় তাদের কাছ থেকে বার্মিজ চাকু ও ২০ পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

 

কোতয়ালি থানার এসআই শেখ আকতারুল ইসলাম বলেন, যশোর মন্ডলগাতী মাঠের মাঝখানে এমব্রো নামে একটি ক্যাফের ভিতরে তারা খাবার বিক্রির আড়ালে মাদক বিক্রি করছিলো। গোপন সংবাদের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে ক্যাপ্টেন নিশিসহ দুজনকে আটক করা হয়। তবে এ সময় আরো দুজন পালিয়ে গেছে। আটককৃতরা ও পলাতকরা যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। তাদের কাছথেকে বার্মিজ চাকু ও ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে আদালত হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *