নিজস্ব প্রতিবেদক: যশোর নিউ মার্কেট বাহাদুরপুর এলাকায় নুরুল ট্রেডার্স নামে এক ভাঙ্গারির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(১৮ই জুন ) বেলা ১১ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪০ মিনিট ধরে প্রাণপণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে সেখানে ৪০ মিনিট প্রাণপণ চেষ্টা ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসতে সক্ষম হয়েছি। যে কারণে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র ওই ঘরের কিছু জিনিসপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে তিনি জানান।