প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে ৪ শতাংশ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: আজ চতুর্থ ধাপে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন চলছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করে দেখা গেছে, প্রথম দুই ঘন্টায় কোথাও ৩%, আবার কোথাও ৪%, আবার কোথাও ৭% ভোট পড়েছে।

সকাল দশটায় যশোর জেলা স্কুল ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, কেন্দ্রটিতে মোট ভোটারের সংখ্যা ২৭৯০,  প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে ১১৫. যা মোট ভোটারের ৪.১২ শতাংশ।

যশোর জেলা স্কুলের মহিলা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমান বলেন , মোট ভোটারের সংখ্যা ২৮৫৬, প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে ১১৩ টি। যা মোট ভোটারের ৩.৯৫ শতাংশ।

যশোর শংকরপুর গোলাম হোসেন প্যাটেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দের প্রিজাইডি অফিসার মোস্তাফিজুর রহমান  বলেন, কেন্দ্রটিতে মোট ভোটারের সংখ্যা ২০৯১। দুপুর ১২ টা নাগাদ কেন্দ্রেটিতে ভোট পড়েছে ২৮০ টি । যা মোট ভোটারের ১৩ শতাংশ।

উল্লেখ্য এ উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু জেলার রিটার্নিং কর্মকর্তা একটি পদে থেকে আরেকটি পদে নির্বাচনে অংশগ্রহণের দায়ে আরবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলামকে প্রতীক বরাদ্দ দেয়া থেকে বিরত থাকেন। এ ঘটনায় শাহরুল ইসলাম মনোনয়নপত্র বৈধ ঘোষণা পেতে হাইকোর্টে রিট পিটিশন করেন।

হাইকোর্ট গত ১৩ মে শাহারুল ইসলামকে নির্বাচনে অংশগ্রহণসহ তার অনুকূলে প্রতীক বরাদ্দের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলে ২০ মে আপিল বিভাগ ‘নো অর্ডার’ আদেশ জারি করেন। আপিল বিভাগের ওই আদেশ বাস্তবায়নে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পদের জন্য ২৯ মে অনুষ্ঠেয় ওই উপজেলা নির্বাচন স্থগিত করে ইসি। পরে সোমবার (২৭ মে) হাইকোর্টের বিচারপতি ইকবাল কবির ও আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে শাহারুলকে প্রার্থিতা ফিরিয়ে দিতে আদেশ দেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন 

হাইকোর্টের এ আদেশের পর মঙ্গলবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা আবদুর রশীদ চেয়ারম্যান প্রার্থী শাহারুল ইসলামের অনুকূলে জোড়া ফুল প্রতীক বরাদ্দ দেন।

সে অনুযায়ী আজ ৫ জুন যশোর উপজেলার ভোটগ্রহণ হচ্ছে।  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে।

উপজেলাটিতে চেয়ারম্যান প্রার্থী ৮ জন, তারা হলেন, বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী (আনারস), বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল (দোয়াত-কলম), যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু (মোটরসাইকেল), জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল (কাপ-পিরিচ, যুব মহিলা লীগের নেত্রী ফাতেমা আনোয়ার (ঘোড়া), মোহিত কুমার নাথ (শালিক), আরিফুল ইসলাম হীরা (হেলিকপ্টার), সাহারুল ইসলাম (জোড়া গোলাপ ফুল) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫জন। এরা হলেন, কামাল খান (তালা), মোঃ মনিরুজ্জামান (উড়োজাহাজ), মোঃ শাহজাহান কবির শিপলু (চশমা), শেখ জাহিদুর রহমান (বৈদ্যুতিক বাল্ব), সুলতান মাহমুদ বিপুল (টিউবওয়েল) প্রতীক নিয়ে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, জোসনা আরা বেগম (কলস), মোছাম্মদ বাঁশিনুর নাহার (ফুটবল), মোছাম্মৎ শিল্পী খাতুন (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়ছেন।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ  আবরাউল হাছান বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জন্য ৩৩৫০ আনসার সদস্য, ২১০০ পুলিশ সদস্য, ৪ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪টি টিম দায়িত্ব পালন করেছেন। সেই সাথে নিয়োজিত থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৮টি ভ্রাম্যমাণ আদালত। এরা মধ্যে ১৫টি ইউনিয়নে থাকবে ১৩টি ও পৌরসভায় ৩টি ভ্রাম্যমাণ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *