মাদক সেবনকে কেন্দ্র করে যশোর জেলা স্কুলে শিক্ষার্থী ছুরিকাঘাত 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: মাদক সেবনকে কেন্দ্র করে যশোর জিলা স্কুলে তিন শিক্ষার্থী ছুরিকাহত হয়েছে।

মঙ্গলবার (৪ই জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শিহাব আহমেদ, রাফি চৌধুরী ও বাদশা ফয়সাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সবুজ হোসেন।
আহত শিক্ষার্থী রাফি জানায়, জেলা স্কুলে তাদের পরীক্ষা চলছে। তারা পরীক্ষা দিয়ে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে আসলে তাসিম, বাহারিয়া, ইয়ামো, সিয়ামসহ অজ্ঞাত ৭/৮ জন তাদের উপর হামলা চালায়। এসময় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি ও শিহাবসহ আরো কয়েকজন আহত হয়।

অপার শিক্ষার্থী সবুজ জানায় তারও পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষ করে জেলা স্কুলের সামনে গেলে তাকে ছুরিকাঘাত করে ওই স্কুলের শিক্ষার্থীরা। তবে তার উপর কি কারণে হামলা চালানো হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

নাম প্রকাশ না করার স্বার্থে কয়েকজন স্কুল শিক্ষার্থী জানান, আহতরা স্কুলের সামনের পুরাতন বিল্ডিং এ ও স্কুলের পিছনে পুকুরপাড় এলাকায় মাঝে মধ্যে একসাথে বসে মাদক সেবন করতো। তারা প্রায় কাছে চাকুও রাখতো। তাদের মধ্যে এসব বিষয় নিয়ে এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে তারই জের ধরে আজকের এ ঘটনার ঘটেছে।

বিষয়টি জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্ব শত্রুতার কারণে বহিরাগত ছাত্রদের হামলায় তিন স্কুলের তিন ছাত্র আহত হয়েছে।  আহতদের মধ্যে রাফি নানা ধরনের অপরাধ সংঘটনের কারণে এর আগে কিশোর সংশোধনী কেন্দ্রে ছিল। তাকে স্কুলে আসা নিষেধ ছিল। পরিবারের অনুরোধে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে। তারা তদন্ত করছে। তদন্তের পরেই বলা যাবে কি কারনে এ ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *