ডেক্স নিউজ: আজ যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা পরিষদের নির্বাচন। এ তিন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোটগ্রহণ চলছে।
২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে এদিন ভোট দিছেন ভোটাররা। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।
শার্শায় ১১ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে অহিদুজ্জামান (আনারস), আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), ইব্রাহিম খলিল (ঘোড়া), ও সোহরাব হোসেন (দোয়াতকলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়াপাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা) ও শাহরীন আলম (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল)ও শামীমা খাতুন (কলস)।
এ উপজেলায় ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। ১০২ প্রিজাইডিং অফিসার, ৮১৪ সহ প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৬৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবে।
ঝিকরগাছায় ১১ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম(আনারস), রেজাউল হোসেন (মোটসাইকেল), সেলিম রেজা ( ঘোড়া) ও লুবনা তাক্ষী (দোয়াতকলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইদ্রিস আলী বিশ^াস (টিউবওয়েল), কামরুজ্জামানর মন্টু (তালা) ও সৈয়দ ইমরানুর রশীদ (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছিয়া বেগম (পদ্মফুল), আমেনা খাতুন (হাঁস), জেসমিন সুলতানা (কলস) ও সাহানা আক্তার (ফুটবল)।
এ উপজেলায় ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১১০টি কেন্দ্রের ৭৮১ কক্ষে ভোটগ্রহণ হবে। ৯৮০ প্রিজাইডিং অফিসার, ৩৯ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৭১৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ১৬৮। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩১ হাজার ৯৯৮ ও মহিলা ১ লাখ ৩১ হাজার ১৭০।
চৌগাছা উপজেলায় ৯ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে এস এম হাবিবুর রহমান (আনারস) ও মোস্তানিছুর রহমান (মোটরসাইকেল) মার্কা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা (বৈদ্যুতিক বাল্ব) ও সিদ্দিকুর রহমান(তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী ( কলস), নাছিমা খাতুন ( হাঁস), নাজনীন নাহার (বৈদ্যুতিক পাখা), কামরুন নাহার শাহীন (ফুটবল) ও রীপা ইসলাম ( প্রজাপিত)।
এ উপজেলায় ১টি পৌরসভায় ও ১১টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রের ৫৭৮ কক্ষে ভোটগ্রহণ হবে। ৮১ প্রিজাইডিং অফিসার, ৫৭৮ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১৫৬ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোটার ১ লাখ ৯৯ হাজার ৪৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১০ হাজার ৬৫ ও মহিলা ৯৮ হাজার ৩৬৭।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও তিন উপজেলার রির্টানিং কর্মকর্তা এসএম শাহীন জানান, সকাল থেকে ইভিএমের মাধ্যমে উপজেলা গুলোতে ভোটগ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। নির্বিঘ্নে ভোট প্রদানের স্বার্থে তিন উপজেলায় কিছু ক্ষেত্রে আচরণবিধি লংঘন ও সংঘটিত নির্বাচনী অপরাধের কারণে গত ১৭ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রার্থী এবং কর্মী-সমর্থকদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাচনের দিন অন্য দুই উপজেলার চেয়ে শার্শা উপজেলায় নিরাপত্তা কর্মী মোতায়েন বেশি করা হয়েছে।
এ তিন উপজেলায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১ হাজার ৭১৮ জন পুলিশ, ৬০ জন র্যাব সদস্য এবং ৬০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।