বেনাপোলে গরুর খামারে মিললো ৪’শ বোতল ফেন্সিডিল, আটক-২

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী বিশাল গরু খামার প্রাইভেট লিমিটেডে থেকে চার শত বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী আটক হয়েছে।

সোমবার (২৬ শে মার্চ) বিকালে জেলার বেনাপোল পুটখালী সীমান্তে বিশাল গরুর খামার প্রাইভেট লিমিটেড অভিযান চালিয়ে যশোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা এসব মাদক দ্রব্যসহ তাদেরকে আটক করেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2024/03/2272024101219.jpg

আটককৃতরা হলেন, বেনাপোল পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩০) ও পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইসরাফিল (২৮)।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন বলেন ,গতকাল বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্তের ওলিয়ার রহমানের ‘বিশাল গরুর খামার প্রাইভেট লিমিটেডে’ বিপুল পরিমাণে ফেন্সিডিল পাচারের জন্য রাখা হয়েছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে খামারের পাশে একটি কলা গাছের ভিতর থেকে চারশত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরো একটি মাদক মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তরের করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *