প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট ৮ মে মাসে

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে।

বৃহস্পতিবার (২১শে মার্চ) এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখ ১৫ এপ্রিল।

বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন হবে তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৪ মে হবে বলে জানানো হয়েছিল। তবে সেই তারিখ পিছিয়ে ৮ মে তারিখ ঘোষণা করলো ইসির।

এছাড়া দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে ভোট হবে বলে জানিয়েছিল নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *