যশোরে অবৈধ যানবাহনে অর্ধ কোটি টাকা জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে যানজট নিরাসনে গত এক মাসে অর্ধ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, রমজান মাস উপলক্ষে যশোর শহর যানজট মুক্ত করতে যশোরের ট্রাফিক পুলিশ গত ফেব্রুয়ারী মাসে প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা আদায় করেছে। এসব অবৈধ যানবাহনের মধ্যে রয়েছে ইজিবাইক, মোটরসাইকেল, অবৈধ রিক্সা, নসিমন, করিমন, বাস ও ট্রাক।

যশোর শহরের ব্যবসায়ী করিম জানান, অবৈধ ইজিবাইক ও রিক্সার কারণে শহরে চলাচল দায় হয়ে পড়েছে। তার সাথে যুক্ত আছে মোটরসাইকেলেও। তাছাড়া প্রতি রমজান উপলক্ষে বিভিন্ন জেলা থেকে মৌসুমী রিকশাচালকরা এখানে রিকশা চালাতে আসেন। তারা ট্রাফিক আইন কানুন না মানার কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। তাই এসব যান চলাচল রুখতে পারলে রমজানে শহরের লোকজন নির্বিঘ্নে কেনাকাটা ও যাতায়াত করতে পারবে। তা না হলে ঘন্টার পর ঘন্টা যানজটে সময় যাবে। এর ফলে রোজাদার ব্যক্তিরা সঠিক সময়ে ইফতারিও করতে পারবে না বলে জানান তিনি।

যশোর ট্রাফিক ইনচার্জ মাহফুর রহমান বলেন, রমজান আসলেই শহর জুড়ে তীব্র যানজট শুরু হয়। রমজানে যাতে মানুষজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য যশোর ট্রাফিক বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। গত ফেব্রুয়ারী মাসে অবৈধ যানবাহনে প্রায় ৫১ লাখ টাকার অধিক জরিমানা আদায় করেছি। এসব জরিমানার অর্থ রাজস্ব খাতে জমা হয়েছে। রমজানে যানজট রুখতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *