বেনাপোলে পাসপোর্ট-যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল ৭৬ হাজার মার্কিন ডলার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে আন্তর্জাতিক ইমিগ্রেশনে নাসরিন আক্তার (৩৮) নামে এক নারী পাসপোর্ট যাত্রীর ব্যাগ থেকে ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলার জব্দ করা হয়েছে।  যার বাংলাদেশি মুদ্রা মান প্রায় এক কোটি টাকা

মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন কাস্টমসে ওই নারীর ব্যাগে তল্লাশি করে এ বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা জব্দ করেন বেনাপোল কাস্টম হাউজের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ ঘটনায় ওই নারীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা। কিন্তু অজ্ঞাত কারণে পরে ওই নারীকে ছেড়ে দেওয়া হয়।

আটক নাসরিন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক গোয়েন্দার ডেপুটি ডিরেক্টর আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। বিষয়টি আগে থেকেই শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তৎপর ছিলেন। এরপর ওই নারী বেনাপোল ইমিগ্রেশনের ভিতরে প্রবেশ করলে তাকে হেফাজতে নেয়া হয়। এরপর তার ব্যাগে তল্লাশি করে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশের মুদ্রায় এক কোটি টাকা। পরে ওই নারীর কাছ থেকে ডলারগুলো ডিএম করে নারীকে ছেড়ে দেয়া হয় বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *