স্টাফ রিপোর্টার: যশোর র্যাব-৬ এর সদস্যরা ৩ই জানুয়ারী রাতে যশোর সিটি কলেজ জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ইমরুল হাসান ইমরান (২১)ও কাজী তোফায়েল আহম্মেদ অভি (৩৫) নামে দুই সন্ত্রাসীকে একটি ওয়ানশুটারগান ও একটি মোটরসাইকল জব্দ করেছেন।
আটক ইমরুল হাসান ইমরান ঝিকরগাছা উপজেলার কাটাখালী রফিকুল ইসলামের ছেলে ও কাজী তোফায়েল আহম্মেদ অভি (৩৫) ঝিকরগাছা কৃষ্ণনগর এলাকার মৃত কাজী কামরুল হাসান রতনের ছেলে।
যশোর র্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আটক দুই জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদেরকে কোতয়ালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।