যশোর প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় জিয়া বিশ্বাস ওরফে জিয়া (৪৫) নামে এক চা দোকানীকে বিদেশি পিস্তলসহ আটক করেছেন।
বুধবার (২৯ শে নভেম্বর) রাতে জেলার ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজার হাসপাতাল মাঠের পশ্চিম পাশে অভিযান চালিয়ে যশোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর সদস্যরা তাকে আটক করেন। সে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ এলাকার মৃত ইনাতুল্লাহ বিশ্বাসের ছেলে।

যশোর র্যাব-৬ এর ক্যাম্পের ক্যাম কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, অস্ত্রসহ আটক জিয়া একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে চা দোকানীর ছদ্মবেশে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করত এবং সে অস্ত্র আবার সে বিভিন্ন স্থানে বিক্রি করতো। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল সহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন আটককৃত আসামীকে আদালতে হস্তান্তর করা হয়েছে।