আব্দুল্লাহ আল মামুন: আসন্ন দ্বাদশ নির্বাচনে যশোর(শার্শা-১) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র জনাব আশরাফুল আলম লিটন।
বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) বিকেলে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্রটি দাখিল করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইলিয়াস আজম, দপ্তর সম্পাদক আজিবর রহমান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বদিয়ার তরফদার, লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারা খাতুন, নিজামপুর চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, উলাসী এর চেয়ারম্যান রফিকুল ইসলাম, কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন প্রমুখ