যশোরে বিতর্কিত এমপি রনজিতসহ দুই এমপি বাদ, নতুন যুক্ত হলো বাবুলও তুহিন

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬শে নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যশোরের ৬টি আসনের চারটিতে সাবেক সংসদ সদস্য নৌকার টিকিট পেলও বাদ পড়েছে যশোরের ৪ আসনের বহুল বিতর্কিত সংসদ সদস্য রঞ্জিত কুমার রায়। এছাড়া যশোর ২ আসনের সাবেক  সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। যশোর চার আসনে পেয়েছেন এনামুল হক বাবুল। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নওয়াপাড়ার সাবেক পৌর মেয়র। এবং দুই আসনে নতুন করে মনোনয়ন পেয়েছেন ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন।

যশোর ১ আসনে মনোনয়ন পেয়েছেন শেখ আফিল উদ্দিন, যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য, এবং যশোর ৬ আসনে মনোনয়ন পেয়েছেন শাহীন চাকলাদার।

উল্লেখ্য আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনে নৌকার ‘মাঝি’ হতে মনোনয়ন গ্রহণ করেছিলেন ৬৯ জন মনোনয়ন প্রত্যাশী। প্রতিটি আসনে ১১ জন মনোয়ন প্রত্যাশী মনোনয়ন ক্রয় করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *