আগ্নেয়াস্ত্রের চোরাচালান বন্ধে পদক্ষেপ নেবে ভারত: পররাষ্ট্রসচিব

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহারযোগ্য পণ্য বাংলাদেশে চোরাচালান বন্ধে জোরদার পদক্ষেপ নিতে রাজি হয়েছে ভারত।

আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

গত শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শমূলক বৈঠকে চোরাচালান বন্ধে জোরদার পদক্ষেপ নিতে অনুরোধ জানায় বাংলাদেশ। এ বিষয়ে ভারত তখন সহযোগিতা করতে রাজি হয়। বৈঠক শেষে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা ফেরেন পররাষ্ট্রসচিব।

তিনি জানান, সম্প্রতি সীমান্তে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের কয়েকটি চালান ধরা পড়েছে- এমন তথ্য দিয়ে ভারতকে ওই অনুরোধ করা হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোমেন। ভারতীয় দলের নেতৃত্ব দেন সেখানকার পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *