স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে গ্রেফতারী পরোয়না ভূক্ত ১৩ জন আসামী গ্রেফতার হয়েছে।
সোমবার (২১শে নভেম্বর) দিবাগত রাত সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানার পুলিশের সদস্যরা।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১) বেনাপোল কাগজপুকুর দক্ষিণ কলুপাড়া এলাকার মৃত ইমাম মোল্লার ছেলে মোঃ রুস্তম মোল্লা (৪৫), ২) বেনাপোল নারানপুর বিশ্বাসপাড়া এলাকার মৃত রোস্তম সরদারের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৫), ৩) বেনাপোল ভবেরবেড় গ্রামের অহিদুল ইসলামের ছেলে ইমন হোসেন ওরফে রাব্বি (২০), ৪) বেনাপোল ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল হোসেন ওরফে আবুল কালামের ছেলে মোঃ বিপ্লব হোসেন(৩২) ৫) বেনাপোল কাগমারী তনিমা ফিলিং স্টেশন এর পিছনে মৃত মন্টু মিয়ার ছেলে মোঃ মাসুদ রানা(২২), ৬) বেনাপোল সাদিপুর বাগদাপাড়া এলাকার মৃত সোলেমান মোড়লের ছেলে মোঃ লিটন হোসেন (৩২), ৭) বেনাপোল আড়আচড়া বটতলা এলাকার মৃত আব্দুর রবের ছেলে কবির হোসেন(৩২), ৮) বেনাপোল ভবেরবেড় গ্রামের ধলা মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (৫০), ৯) বেনাপোল বড়আচরা গ্রামের কিসমত আলী মোড়লের ছেলে মোঃ রিপন মোড়ল(৩২), ১০) বেনাপোল বড়আসড়া গেটপাড়া এলাকার মৃত খোকা সদ্দার ওরফে খোকনের ছেলে মোঃ শরীফ সরদার ওরফে আল শরিফ (২৯), ১১) বেনাপোল সাদিপুর গ্রামের মৃত শামসুজ্জোহার ছেলে মোঃ শাহারুল ইসলাম (৩৫), ১২) বেনাপোল পোড়াবাড়ি নারানপুর কেলের কান্দা এলাকার নুর ইসলামের ছেলে মোঃ রাশেদ আলী (৪২), ১৩) বেনাপোল সাদিপুর পশ্চিমপাড়া এলাকার সবত আলীর ছেলে মোঃ মাহবুর রহমান(২০)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা সবাই আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। গতকাল সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুর তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।