বেনাপোলে দুই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৮ টি স্বর্ণের বারসহ আক্তারুল (২০) নামে এক স্বর্ণ পাচারকারী আটক হয়েছে।

মঙ্গলবার (২১শে নভেম্বর) দুপুরে পুটখালী মসজিদবাড়ি বিজিবি চেকপোষ্টে পুটখালী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এ বিপুল পরিমাণের স্বর্ণের বারসহ তাকে আটক করেন।

আটকৃত আখতারুল বেনাপোল পোর্ট থানার খোলশী গ্রামের আবু বককারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক ইঞ্জিনিয়ার লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, স্বর্ণের বারসহ আটক আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে ইজি বাইক চালকের ছদ্মবেশ ধারণ করে গোপনে স্বর্ণেরবার পাচার করে আসছিলো। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে একটি ইজিবাইকে করে বিপুল পরিমাণে স্বর্ণের বার পুটখালী সীমান্তের দিকে যাচ্ছে। এ সময়ে বিজিবি সদস্যরা পুটখালী মজিদবাড়ি বিজিবি ক্যাম্পের সামনে অবস্থান নেন। ইজি বাইকটি মজিদ বাড়ি পোস্টে সামনে আসার সাথে সাথে তাকে আটক করেন। পরে ইজি বাইকের ক্যাশ বক্সের ভিতরে তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৮০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচারে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল আসামীকে আদালতে হস্তান্তর করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *