দুর্ঘটনায় আহতের ছবি তোলায় কলেজ শিক্ষককে পেটালো পরিবহণ শ্রমিকরা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় আহত পথচারী বৃদ্ধ ও বাসের ছবি তোলায় আবদুল মাজিদ (৪৩) নামে এক কলেজ শিক্ষককে বেদম মারপিট করেছে বাস শ্রমিকরা।

এসময়ে তার পকেটে থাকা নগদ এক লাখ টাকাও ছিনিয়ে নেওয়ার দাবি করেছেন হামলাকারীরাদের বিরুদ্ধে।

শনিবার (১৮ই নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা উপজেলা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল মাজিদ (৪৩) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি চৌগাছা উপজেলার এবিসিডি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আবদুল মাজিদ বলেন, শনিবার সকালে তিনি চৌগাছা শহরের বিশ^জিৎ স্যানিটারিতে মালামাল কিনতে যান। এসময় পাশেই হাসিব ইলেকট্রনিক্সের সামনে লোকজনের জটলা দেখে এগিয়ে যান। সেখানে গিয়ে দেখেন (যশোর-ব ১১-০২০৫) নম্বরের বাসের ধাক্কায় একজন বৃদ্ধ পড়ে গেছেন। বাসের চাকা তার এক পায়ের উপর চাপা রয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় ওই বৃদ্ধকে ভ্যানে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। এসময় তিনি ওই বৃদ্ধের দুটি ও বাসের একটি ছবি তোলেন। কিছুক্ষণ পর সেখান থেকে চলে আসেন বিশ^জিৎ স্যানিটারিতে। সেখানে অবস্থানকালে বাস পরিবহন শ্রমিক সোহাগের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করেন। সেসময় তাকে বেদম মারপিট করা হয়। একপর্যায়ে তাকে ভ্যানে করে বাস মালিক সমিতির অফিসে নেয়া হয়। সেখানে নিয়েও মারপিট করা হয়। একপর্যায়ে আলমগীর নামে এক ব্যক্তি এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তার পকেটে থাকায় নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। আবদুল মাজিদকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনি বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সট-১: আবদুল মাজিদ, প্রভাষক, এবিসিডি কলেজ, যশোর।
সট-২: বিচিত্র মল্লিক, জরুরী বিভাগের চিকিৎসক, যশোর জেনারেল হাসপাতাল

এ বিষয়ে চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ঘটনা শুনেছি। কাল আমাদের সভা আছে। সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, শিক্ষককে মারপিটের বিষয়টি অবহিত নই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *