হন্ডুরাসে বড়দিন উদযাপনকালে ১৩ জনের প্রাণহানি

নিউজটি শেয়ার লাইক দিন

নিউজ ডেস্ক : বড়দিন উদযাপনকালে হন্ডুরাসে মঙ্গবার থেকে বুধবার সকাল পর্যন্ত কমপক্ষে ১৩ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। এদের বেশির ভাগ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ কথা জানায়। খবর সিনহুয়ার। সড়ক ও পরিবহন ব্যবস্থার জাতীয় পরিদপ্তরের উপ-পরিদর্শক জোসে কার্লোস লাগোস সাংবাদিকদের বলেন, যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ৮ জনের প্রাণহানির কারণ সড়ক দুর্ঘটনা।
বেশিরভাগ দুর্ঘটনা ঘটে কোমায়াগুয়া, বে দ্বীপপুঞ্জ ও শান্তা বারবারা এলাকায়। কর্তৃপক্ষ আরো জানায়, ২৪ ডিসেম্বর রাতে ৮ ব্যক্তি আতশবাজি সংক্রান্ত জখমের শিকার হয়।
পুলিশ রিপোর্টে জানা গেছে, একই সময়ে, বিভিন্ন অপরাধের জন্য ২৭৫ ব্যক্তিকে এবং ৪০টি যানবাহন আটক করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *